শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার মিলে দুর্ঘটনায় নারী শ্রমিক মর্জিনার মৃত্যু, ক্ষতিপূরণ প্রদান

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার মিলে দুর্ঘটনায় নারী শ্রমিক মর্জিনার মৃত্যু, ক্ষতিপূরণ প্রদান

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ ডিসেম্বর ২০২৫ : ​শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকার রশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডে ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে একই এলাকার মার্জিয়া বেগম (৩৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মর্জিনা বেগম শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

​বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) প্রতিদিনের মতো মার্জিয়া বেগম রশনি পলি ফাইবার মিলে কাজ করতে যান। সকাল প্রায় সাড়ে ৮টার দিকে অসাবধানতাবশত ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রতিষ্ঠানটির ওপর হামলা, ভাঙচুর ও বিক্ষোভ করে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে দ্রুত সময়ে শান্ত করতে সক্ষম হন।

Manual6 Ad Code

কারখানার এজিএম মো. শাকিল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। কারখানার ভিতরে মালামাল পরিবহনকারী ট্রলির ধাক্কায় তিনি মারা গেছেন। ক্ষতিপূরণ আমরা অবশ্যই দেব এবং পরিবারকে কোনো চিন্তা করতে হবে না।”

Manual7 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো. জসিম আহমেদ বলেন, “নিহত শ্রমিক আমার ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনার পর এলাকাজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় চলন্ত ফর্কলিফ্টের চাকায় পরে মার্জিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেক নারী শ্রমিক ও চালককে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

Manual8 Ad Code

দুর্ঘটনার পর প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে যাই। কোম্পানির ম্যানেজমেন্ট প্রকাশ্যে জানিয়েছে যে নিহত শ্রমিকের পরিবারকে নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পুরো ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

দুর্ঘটনাকে কেন্দ্র করে কারখানার কার্যক্রম ব্যাহত হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

​এ বিষয়ে জানতে চাইলে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা এক্সিকিউটিভ অ্যাডমিন প্রান্ত বলেন, এটি একটি দুর্ঘটনা। তার মৃত্যুতে আমরা মর্মাহত অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু আমারাও মেনে নিতে পারছিনা।

আমরা ইতোমধ্যে তাঁর ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং দাফনের জন্য নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির মালিক মানবিক বিবেচনায় ক্ষতিপূরণ হিসেবে নিহত পরিবারকে দশ লাখ টাকা প্রদানের ঘোষণা করে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ