নিভৃতচারী এক সমাজসেবী চরিত্র হননের শিকার, এর নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

নিভৃতচারী এক সমাজসেবী চরিত্র হননের শিকার, এর নিন্দা ও প্রতিবাদ

Manual4 Ad Code

আনোয়ার হোসেন জসিম |

‘জাগ্রত বাংলাদেশ’ নামক একটি ফেক আইডি থেকে আমাদের শহরের অত্যন্ত সুপরিচিত, পরহেজগার ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি পূণ্যভূমি স্মৃতি পরিষদ’র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম ভাই এর নামে যে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রযুক্তির অপব্যবহার করে AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করা ছবি ব্যবহার করে কোনো সজ্জন ব্যক্তির চরিত্র হনন করা যায় না। কাইয়ুম ভাই একজন ধর্মপ্রাণ সমাজসেবক, নীরব মানবিক কাজের মানুষ এবং কোমল হৃদয়ের একজন ব্যক্তিত্ব। তাঁর মতো একজন নিভৃতচারী ও সৎ মানুষকে নিয়ে এ ধরনের নোংরামি শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
এ ধরনের অপচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অবিলম্বে সংশ্লিষ্ট ফেক আইডির বিরুদ্ধে প্রশাসন কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।
আধুনিক প্রযুক্তির সহায়তায় এই অপপ্রচারের পেছনে থাকা কুচক্রী মহলকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ করছি।
#

Manual4 Ad Code

আনোয়ার হোসেন জসিম
শ্রীমঙ্গল প্রতিনিধি
দৈনিক ইনকিলাব

সাধারণ সম্পাদক
পূণ্যভূমি স্মৃতি পরিষদ
২২ ডিসেম্বর ২০২৫ ইং

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ