হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস শরীফ ১৫ জানুয়ারি

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস শরীফ ১৫ জানুয়ারি

Manual8 Ad Code
দুইদিনব্যাপী কর্মসূচি, প্রশাসনের জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৪ জানুয়ারি ২০২৬ : ৩৬০ আউলিয়ার অন্যতম, প্রখ্যাত সুফি সাধক হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার আল হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.)-এর ৬৮৫তম ওরস মোবারক আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মৌলভীবাজার শহরের ঐতিহাসিক দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিবছর বাংলা সনের ১লা মাঘ এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে।

Manual1 Ad Code

ওরস শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

ওরস শরীফ উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর দরগাহ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর গরু জবাই এবং বাদ এশা জিকির-আজকারের মধ্য দিয়ে ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির-আজকার অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ৬৮৫তম ওরস শরীফের সমাপ্তি ঘোষণা করা হবে।

ওরস শরীফ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, ভক্তবৃন্দ, আশিকান ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

উৎসবের আমেজ, বসেছে ঐতিহ্যবাহী মেলা

ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসেছে বিশাল মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্পপণ্য, গয়না, শিশুদের খেলনা এবং নানা ধরনের খাবারের দোকান বসেছে। খই, তিলওয়া, বাতেশা, মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

দরগাহ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় ওরস শরীফের দুই-তিন দিন আগ থেকেই মেলার প্রস্তুতি শুরু হয়। ফলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দোকানিরা ইতোমধ্যে তাদের পণ্য নিয়ে মেলায় অবস্থান নিয়েছেন।

জোরদার নিরাপত্তা ব্যবস্থা

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ওরস শরীফ ও মেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুলিশ, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

Manual7 Ad Code

দরবারে রহমানপুরী (রহঃ)-এর শুভেচ্ছা

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস মোবারকের সফলতা কামনা করেছেন দরবারে রহমানপুরী (রহঃ)-এর পক্ষ থেকে। দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী বলেন, এই ওরস শরীফের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) উপমহাদেশে ইসলাম প্রচার ও মানবকল্যাণে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছর দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, আশিক ও ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ