যুব সংগঠনগুলোর জন্য দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা, আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যুব সংগঠনগুলোর জন্য দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা, আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার | ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ : যুবদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দুইদিনব্যাপী আবাসিক কর্মশালার আয়োজন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় অংশ নেবে দেশের বিভিন্ন অঞ্চলের যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা।

Manual4 Ad Code

আয়োজকরা জানান, কর্মশালাটির মূল লক্ষ্য হলো যুব চেঞ্জমেকারদের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তোলা। বিশেষ করে ক্ষতিকর সামাজিক ধ্যানধারণা ও জেন্ডারভিত্তিক স্টেরিওটাইপ প্রতিরোধে যুবসমাজকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

দুইদিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার স্টেরিওটাইপ চিহ্নিতকরণ ও প্রতিরোধের কৌশল, অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সেফটি, মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম বিশ্লেষণ ও সঠিক ব্যবহার, এবং অ্যাডভোকেসি ও লবিং কৌশল সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় ও দলভিত্তিক কাজের সুযোগও থাকবে।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় নির্বাচিত যুব সংগঠনগুলো পরবর্তীতে আর্থিক অনুদান পাবে, যার মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন এবং নীতিনির্ধারকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

Manual8 Ad Code

শুধুমাত্র ঢাকা, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর প্রতিনিধিরা এ কর্মশালার জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৪ মার্চ ২০২৬। আগ্রহীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের আবাসন ও প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Manual3 Ad Code

কর্মশালার তারিখ ও ভেন্যু পরবর্তীতে নির্বাচিত অংশগ্রহণকারীদের জানিয়ে দেওয়া হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ