কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাউদ্দিনকে হুমকি, উদ্বেগ প্রকাশ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাউদ্দিনকে হুমকি, উদ্বেগ প্রকাশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ০৪ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে।

Manual7 Ad Code

অভিযোগ অনুযায়ী, কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. সেলিম উদ্দিন সাংবাদিক সালাউদ্দিন শুভকে এ ধরনের মন্তব্য করে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

সচেতন মহলের দাবি, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হেয় প্রতিপন্ন করা এবং তাঁর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। তাঁরা বলেন, গণমাধ্যমকর্মীরা জনস্বার্থে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরেন। তাই তাঁদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

Manual7 Ad Code

এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন দায়িত্ব পালনকালে হুমকি, হয়রানি বা অপমানের শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Manual2 Ad Code

প্রতিবাদকারীরা স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকারও ঘোষণা দিয়েছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ