আলেকজান্দ্রা কোলনতাই-এর চিন্তায় নারীমুক্তি ও সমাজতন্ত্র: একটি প্রবন্ধসংকলন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

আলেকজান্দ্রা কোলনতাই-এর চিন্তায় নারীমুক্তি ও সমাজতন্ত্র: একটি প্রবন্ধসংকলন

Manual8 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৫ মার্চ ২০২৬ : বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়নে যে অভূতপূর্ব সমানাধিকার-ভিত্তিক এক মানবসমাজ-গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, আলেকজান্দ্রা কোলনতাই ছিলেন তার অন্যতম দিশারি।

রুশ বিপ্লব-পরবর্তী সমাজতান্ত্রিক রাষ্ট্রগঠনের ইতিহাসে আলেকজান্দ্রা কোলনতাই এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর চিন্তায় নারীমুক্তি, শ্রেণিসংগ্রাম এবং সমাজতান্ত্রিক মানবসমাজ গঠনের প্রশ্ন নতুনভাবে আলোচিত হয়েছে। সেই ভাবনা ও তাত্ত্বিক উত্তরাধিকারকে সামনে রেখে প্রকাশিত হয়েছে ‘আলেকজান্দ্রা কোলনতাই-এর চিন্তায় নারীমুক্তি ও সমাজতন্ত্র: একটি প্রবন্ধসংকলন’ শীর্ষক বই।

বইটির সম্পাদনা করেছেন গবেষক ও শিক্ষাবিদ মালিনী ভট্টাচার্য এবং হিমানী বন্দ্যোপাধ্যায়। এতে কোলনতাইয়ের রাজনৈতিক-দার্শনিক চিন্তা, নারীমুক্তি সম্পর্কে তাঁর তাত্ত্বিক অবস্থান এবং সমাজতান্ত্রিক কাঠামোর ভেতরে নারী-পুরুষ সম্পর্কের নতুন ধারণা নিয়ে বিভিন্ন প্রবন্ধ সংকলিত হয়েছে।

Manual6 Ad Code

বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়নে সমানাধিকারভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়ায় কোলনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মনে করতেন, নারীমুক্তি কোনো বিচ্ছিন্ন সামাজিক প্রশ্ন নয়; বরং তা মূলত শ্রেণিসংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। তাঁর মতে, লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের মধ্য দিয়েই প্রকৃত মানবমুক্তি সম্ভব।

Manual4 Ad Code

কোলনতাইয়ের লেখায় বিশেষভাবে আলোচিত হয়েছে নারী-পুরুষ সম্পর্কের প্রশ্ন। তাঁর বিখ্যাত ধারণা ‘রেড লাভ’ বা সমাজতান্ত্রিক প্রেমের ধারণা বুর্জোয়া মুক্ত প্রেমের ধারণা থেকে মৌলিকভাবে ভিন্ন—এখানে সম্পর্কের ভিত্তি ব্যক্তিগত মালিকানা বা লিঙ্গ-অসাম্য নয়, বরং সমতা ও সামাজিক দায়বদ্ধতা।

Manual7 Ad Code

সম্পাদকদের মতে, কোলনতাইয়ের এই চিন্তা আজও প্রাসঙ্গিক। বিশেষ করে সমকালীন বিশ্বে ফ্যাসিবাদ, পিতৃতন্ত্র ও সামাজিক বৈষম্যের প্রেক্ষাপটে তাঁর ভাবনা নতুন করে আলোচনার দাবি রাখে এবং সমাজতান্ত্রিক আন্দোলনের কর্মীদের জন্যও তা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ