বিশ্ব পানি দিবস উপলক্ষে শুরু হতে যাচ্ছে বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতা!

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

বিশ্ব পানি দিবস উপলক্ষে শুরু হতে যাচ্ছে বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতা!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ মার্চ ২০২৬ : বিশ্ব পানি দিবস উপলক্ষে “Water and Equality” (পানি ও সমতা) প্রতিপাদ্য নিয়ে একটি বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পানির প্রাপ্যতা, ব্যবহার, বৈষম্য এবং মানুষের জীবনে পানির প্রভাব—এসব বিষয় ছবি মাধ্যমে তুলে ধরতে পারবেন অংশগ্রহণকারীরা।

Manual5 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশের সকল নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের নিজস্ব তোলা উচ্চ রেজোলিউশনের ছবি জমা দিতে হবে। প্রতিযোগিতায় একজন সর্বোচ্চ দুটি ছবি জমা দিতে পারবেন।

Manual7 Ad Code

ছবি রঙিন বা সাদা-কালো—উভয় ধরনেরই হতে পারবে, তবে ছবির ন্যূনতম রেজোলিউশন ৪০০০ পিক্সেল হতে হবে এবং ফাইল ফরম্যাট JPEG বা PNG হতে হবে। অতিরিক্ত এডিট করা বা ভারী ফিল্টার ব্যবহার করা ছবি গ্রহণযোগ্য হবে না। এছাড়া AI দিয়ে তৈরি বা পরিবর্তিত কোনো ছবি গ্রহণ করা হবে না; এমন ছবি জমা পড়লে তা বাতিল করা হবে।

Manual7 Ad Code

ছবি জমা দিতে হবে ইমেইলের মাধ্যমে। ছবির সঙ্গে অবশ্যই অংশগ্রহণকারীর পূর্ণ নাম, ফোন নম্বর, ঠিকানা (জেলা/বিভাগ) এবং ছবির একটি সংক্ষিপ্ত ক্যাপশন যুক্ত করতে হবে। ছবি পাঠানোর ইমেইল ঠিকানা: unicefcompetition@gmail.com।

Manual2 Ad Code

এই প্রতিযোগিতায় সেরা পাঁচজন বিজয়ী বিশ্ব পানি দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ ও তাদের ছবি প্রদর্শনের সুযোগ পাবেন। এছাড়া সকল বিজয়ীর জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।

ছবি জমা দেওয়ার শেষ সময় ৪ এপ্রিল ২০২৬। আয়োজকরা আগ্রহী ফটোগ্রাফার ও সাধারণ মানুষকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।