ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক নীরব সাক্ষী নওয়াবী দিঘি

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক নীরব সাক্ষী নওয়াবী দিঘি

Manual5 Ad Code

এলিজা বিনতে এলাহী |

নওয়াবী দিঘী শুধু একটি জলাশয় নয়; এটি ঢাকার হারিয়ে যাওয়া নবাবি ঐতিহ্যের এক নীরব সাক্ষী। নিমতলী প্রাসাদের মূল অবয়ব আজ বিলীন হলেও তার স্মৃতির কিছু খণ্ডচিত্র এখনও ছড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। শহীদুল্লাহ হলের পাশের এই দিঘী সেই স্মৃতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

Manual8 Ad Code

দিঘীর দুই ধারে বাঁধানো ঘাট যেন অতীতের ইতিহাসকে বর্তমানের সঙ্গে যুক্ত করে রেখেছে। বহুদিনের পরিকল্পনার পর জায়গাটি দেখার সুযোগ হলো। সেখানে গিয়ে অনুভব করা যায়, সময়ের প্রবাহে স্থাপনা হারিয়ে গেলেও ইতিহাস কখনও পুরোপুরি মুছে যায় না। চারপাশের পরিবেশ, দিঘীর শান্ত জল আর পুরোনো দিনের আবহ দর্শনার্থীদের এক ভিন্ন অনুভূতির জগতে নিয়ে যায়।

Manual1 Ad Code

দিঘীর পাশেই শিক্ষার্থীদের জন্য একটি ছোট ফুড কর্নার রয়েছে। ইতিহাসের স্মৃতিবিজড়িত পরিবেশে বসে খিচুড়ি ও ডিমের তরকারি খাওয়ার অভিজ্ঞতাও ছিল আনন্দদায়ক। সাধারণ খাবার হলেও স্বাদে ছিল আন্তরিকতার ছোঁয়া। সব মিলিয়ে নওয়াবী দিঘী শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং অতীত ও বর্তমানের মিলনস্থল হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
#
এলিজা বিনতে এলাহী

এ সংক্রান্ত আরও সংবাদ