সাহিত্য সাময়িকী ‘প্রতীতি’-এর দ্বিতীয় সংখ্যা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সাহিত্য সাময়িকী ‘প্রতীতি’-এর দ্বিতীয় সংখ্যা

Manual8 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান |

চায়ের রাজধানী হিসেবে খ্যাত ও পর্যটন শহর শ্রীমঙ্গল থেকে উত্তরণ পাঠাগারের বার্ষিক সাহিত্য সাময়িকী ‘প্রতীতি’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে বৈশাখ মাসে। ম্যাগাজিনটি প্রকাশের পর প্রায় তিন মাস হয়ে গেলো। আমার কাছেও লেখা চেয়েছিলেন সম্পাদক, প্রতিদিনই প্রবন্ধ-নিবন্ধ লিখছি, অথচ তাঁদেরকে লেখা দিতে পারিনি।

Manual7 Ad Code

গতকাল শেষ দুপুরে শহর থেকে কলেজ রোডে লাইব্রেরির সম্মুখ দিয়ে যাওয়ার সময় ডেকে নিয়ে এর একটি সৌজন্য সংখ্যা আমার হাতে তুলে দিলেন সম্পাদক মো. সাইফুল ইসলাম। একক্লিকে ছবি তুলে দিল শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী, উত্তরণ পাঠাগারের একনিষ্ঠ কর্মী ও ম্যাগাজিনটির সম্পাদনা সহযোগী উম্মে নাফিসা মাইমুনাহ।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরণ পাঠাগার প্রতিষ্ঠার পর ‘প্রতীতি’র প্রথম সংখ্যা বের হয় ২০২৫ সালের মার্চ মাসে।

প্রতীতি’র দ্বিতীয় সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছে, “স্থানীয় পাঠক ও শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল চর্চায় উৎসাহিত করতেই মূলত আমাদের এ প্রকাশনা। পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করতে ও সাময়িকীটির সমৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত লেখকদের লেখাও প্রয়োজন হয়। কিন্তু স্থানীয় পর্যায়ে ভাল লেখা বেশি পাওয়া যায় না। আবার উপজেলা শহর থেকে প্রকাশিত ছোট পরিসরের একটি সাহিত্য পত্রিকার জন্য বড় লেখকদের কাছেও সব সময় লেখা চাওয়া যায় না। তবু এ সংখ্যায়ও পরিপক্ক হাতের বেশ কয়েকটি লেখা রয়েছে। সাথে রয়েছে পাঠক ও শিক্ষার্থীদের অপরিপক্ক হাতের কিছু লেখা। ড. আবুল ফতেহ ফাত্তাহ, আহমদ সিরাজ, দীপংকর মোহান্ত, আকমল হোসেন নিপু, কয়েস সামী, জহিরুল মিঠুসহ আরও অনেক কৃতী লেখকের লেখা পেয়েছি। অনেকটা অনধিকারচর্চার মতোই অনেককে লেখার জন্য ফোন করে তাগিদ দিয়েছি। সাময়িকীটির সম্পাদনায় আমাকে সহযোগিতা করেছেন সালাহ্ উদ্দিন সাহেব এবং আমার স্নেহাস্পদ ছাত্র নাঈম ও নাফিসা। এছাড়া প্রতীতি প্রকাশের বিভিন্ন পর্যায়ে অনেকে শ্রম ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। এই বিনিময়হীন নিঃস্বার্থ সহযোগিতার ঋণ স্বীকার করে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ছোট্ট এই সাময়িকীটির প্রতি আপনাদের এমন ভালোবাসা ও সহযোগিতা অক্ষুণ্ণ থাকলে এর প্রকাশও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। প্রতীতি’র পাঠকপ্রিয়তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের একমাত্র সার্থকতা।”

Manual1 Ad Code

উত্তরণ সাহিত্য সাময়িকী ২০২৬ “প্রতীতি”

উপদেষ্টা : প্রফেসর রফি আহমেদ চৌধুরী।
সম্পাদক : মো. সাইফুল ইসলাম (শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি)।
অক্ষরবিন্যাস : ইমদাদ উল্লাহ।
প্রচ্ছদ : অবিনাশ আচার্য।
মুদ্রক : মুদ্রণবিদ কম্পিউটার অ্যান্ড অফসেট প্রিন্টার্স।

গ্রন্থাগারের উন্মেষ : বিশ শতকে সিলেটের গ্রন্থাগার বা ব্যক্তিগত লাইব্রেরির সাতকাহন নিয়ে লিখলেন সুনামগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট, প্রাবন্ধিক, লেখক ও গবেষক দীপংকর মোহান্ত।

Manual1 Ad Code

আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে শিরোনামে প্রবন্ধ লিখেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের সাবেক ডিন, লোকসংস্কৃতি গবেষক ও কবি শিক্ষাবিদ আবুল ফতেহ ফাত্তাহ।

Manual3 Ad Code

সুকান্ত প্রসঙ্গ নিয়ে প্রবন্ধ লিখেছেন আহমদ সিরাজ।

ভ্রমণকাহিনী লিখেছেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর শামসুন্নাহার খান।

গল্প লিখেছে অনুগল্প লেখক, কথাসাহিত্যিক কয়েস সামী ও জহিরুল মিঠু।

কবিতা লিখেছেন প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, আকমল হোসেন নিপু, জাহাঙ্গীর জয়েস, মুজাহিদ আহমদ, জয়নাল আবেদীন শিবু, সাকি সায়ন্ত, হাসান মাহমুদ, মো. জুলহাস চৌধুরী, জান্নাতুত তাইয়্যিবা, শিউলি বেগম, মরিয়ম শেখ রাবিয়া, নুরজাহান বেগম আঁখি, পূজা রায় ও নাদিয়া আক্তার।

এছাড়াও বিবিধ, উত্তরণ পাঠাগারের গঠনতন্ত্র তুলে ধরা হয়েছে। পাঠাগারটির উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদে কারা কারা রয়েছেন, তাও তুলে ধরা হয়েছে।
(চলবে,,)
#

 

এ সংক্রান্ত আরও সংবাদ