নেপালের কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতার সাথে ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

নেপালের কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতার সাথে ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Manual8 Ad Code
  • দ্বিপক্ষীয় পার্টি-সম্পর্ক জোরদার, গণতন্ত্র, আর্থসামাজিক উন্নয়ন ও সহযোগিতা নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ জুলাই ২০২৬ : নেপালের কমিউনিস্ট পার্টির (সিপিএন) কো-কনভেনর ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী কমরেড মাধব কুমার নেপালের সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং দলের পলিটব্যুরোর সদস্য কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়ন, গণতন্ত্র, শ্রমজীবী মানুষের অধিকার, আঞ্চলিক শান্তি, সহযোগিতা এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বৈঠকে নেতারা বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং জনগণের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তির মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, উন্নয়ন চ্যালেঞ্জ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়। দুই দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

Manual8 Ad Code

সাক্ষাৎকালে কমরেড মাধব কুমার নেপাল বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও প্রগতিশীল রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক নেপালের কমিউনিস্ট আন্দোলনের অভিজ্ঞতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দলের মধ্যে নিয়মিত সংলাপ, প্রতিনিধি বিনিময় ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভ্রাতৃপ্রতিম দুই দলের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code