শ্রীমঙ্গলে শুরু হচ্ছে বই পড়া উৎসব

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে বই পড়া উৎসব

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ জুলাই ২০২৬ : আজ হতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুরু হচ্ছে বই পড়া উৎসব- ২০২৬।

উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল কর্তৃক আয়োজিত এ উৎসবে শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক, স্নাতক/স্নাতকোত্তর ও উন্মুক্ত ক্যাটাগরির মোট ২৫০০০ এর অধিক শিক্ষার্থী/প্রতিযোগী অংশগ্রহণ করবে মর্মে আশা করা যাচ্ছে।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০:০০টায় এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বই পড়া উৎসবের শুভ সূচনা করবেন।

ক বিভাগ- ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেনি
খ বিভাগ-নবম শ্রেণি থেকে দশম শ্রেণি
গ বিভাগ– একাদশ শ্রেণি থেকে তদুর্ধ সকল শ্রেণি
ঘ বিভাগ– উন্মুক্ত (শিক্ষাপ্রতিষ্ঠান এর বাইরে শ্রীমঙ্গল এর যে কোন বয়সী মানুষ)

৪ বিভাগে বিভক্ত এই উৎসব মুকুল, ফুল ও ফল এই তিন ধাপে বিভক্ত। প্রতি ধাপে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস সহ অন্যান্য বই পড়ে সেই বই সংক্রান্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে পরবর্তী ধাপে উন্নীত হবে।

প্রথম ধাপ মুকুলের জন্য ইতিমধ্যে আয়োজকগন কর্তৃক প্রতি শ্রেণিতে ২ টি করে মোট ১৫ টি বইয়ের পুল নির্বাচন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর বিভিন্ন শ্রেণির জন্য বই নির্ধারন করে দেয়া হয়েছে। সেই বই পড়ে শ্রীমঙ্গল উপজেলার ৩৮ টি মাধ্যমিক ও তদুর্ধ স্কুল, কলেজ এর প্রায় ২২ হাজার শিক্ষার্থী আগামী ৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ২য় ধাপ ফুল এর জন্য নতুন আরেকটি বই পড়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এই আবার সেই বইয়ের উপর মৌখিক পরীক্ষা দিয়ে চুড়ান্ত পর্ব ফল এর জন্য নির্বাচিত হবে।

Manual2 Ad Code

তৃতীয় ধাপ ফল এ উপজেলা পর্যায়ে বিভাগ অনুযায়ী আবার আরেকটি নতুন বই পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানওয়ারী নির্বাচিত হয়ে আসা শিক্ষার্থীরা চুড়ান্ত বাছাই এ অংশে নিবে।

এই ৩ ধাপে একজন শিক্ষার্থী আলাদা আলাদা ৩ টি বই পড়তে হবে।

Manual1 Ad Code

অভিনব এই উৎসব বই নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় সৃষ্টি হয়েছে অসাধারণ অভাবনীয় এক পড়া উৎসব।

প্রায় দেড় মাস ধরে চলবে এই বই পড়া উৎসব। এবারকার উৎসবে শিক্ষাপ্রতিষ্ঠান এর বাইরের যে কোন বই পড়ুয়া মানুষ উন্মুক্ত বিভাগে এই বই পড়া উৎসব এ অংশগ্রহণ করতে পারবেন।

মোবাইল ফোনে বুদ হয়ে থাকা এই প্রজন্মকে বইপড়ার আনন্দে উজ্জীবিত করার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর এই অসাধারণ উদ্যোগ ও আয়োজন এ সমন্বয় সহযোগী হিসেবে আছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব
এবং পাঠ সহযোগী হিসেবে আছে উত্তরণ, শ্রীমঙ্গল।

Manual3 Ad Code