ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার নিন্দা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার নিন্দা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ জুলাই ২০২৬ : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ ২২ জুলাই ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ঝিনাইদহে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্হানীয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলা ও অপসারণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Manual7 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী ’২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে ’৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছিলো। তারা মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্নসমূহ ভেঙে ফেলা ও ধ্বংসের খেলায় মেতে উঠেছিল, যা আজও অব্যাহত রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও তারই ধারাবাহিকতা।

Manual3 Ad Code

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী স্হানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও হামিদুর রহমানের পরিবারের সদস্যদের বিরোধিতা সত্বেও স্হানীয় জেলা প্রশাসন গায়ের জোরে ভাস্কর্যটি বর্তমান স্হান থেকে অপসারণ করতে তৎপর। বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের মতামতকে অগ্রাহ্য করে এ লক্ষ্যে একটি পকেট কমিটিও করেছে জেলা প্রশাসন, সরকারী দলের ছত্রছায়ায় বিলবোর্ড ও বিজ্ঞাপন ব্যবসায়ী এবং স্বাধীনতা বিরোধী জামায়াত গং দের নিয়ে যারা ঐ চত্তর দখল করতে চায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্হান থেকে না সরানোর জন্য সরকার প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসকারী স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ