শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৩ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের বিশিষ্ট শ্রমিক নেতা, শ্রমিক সংগঠক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

Manual1 Ad Code

শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, সংগঠন শক্তিশালীকরণ এবং ব্যবসায়িক অঙ্গনে তার দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী, শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual4 Ad Code

সঞ্জিত কুমার দেব মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন এবং সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে তিনি ছিলেন সোচ্চার এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দিয়ে জেলার শ্রমিক অঙ্গনে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

শ্রমিক রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও সুপরিচিত ছিলেন। শমসেরনগর রোড ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখেন। এছাড়া তিনি শমসেরনগর রোডে অবস্থিত স্টার ফুয়েল ও স্টার ডেকোরেটার্সের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় অর্থনীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগেও তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।

Manual2 Ad Code

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। সংক্রমণের পর প্রায় ১০ থেকে ১২ দিন বাসায় চিকিৎসাধীন ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ২৩ জুলাই শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহী রেখে যান। তার অকাল প্রয়াণে মৌলভীবাজারের শ্রমিক অঙ্গন, ব্যবসায়ী সমাজ এবং সামাজিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে আসে।

পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় পরিবারের উদ্যোগে দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানা গেছে। পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী মহল এবং শুভানুধ্যায়ীরা দিনটিতে তার কর্মময় জীবন, সততা, নেতৃত্বগুণ এবং শ্রমিক কল্যাণে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

Manual4 Ad Code

এদিকে, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি বলেন, সঞ্জিত কুমার দেব ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার সততা, সাহসিকতা এবং শ্রমিকবান্ধব নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্রমিক নেতারা বলেন, সঞ্জিত কুমার দেবের কর্মময় জীবন নতুন প্রজন্মের শ্রমিক সংগঠকদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। শ্রমিকদের অধিকার রক্ষায় তার নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক মূল্যবোধ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার অবদান মৌলভীবাজারের শ্রমিক আন্দোলনের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ