জন্মেছি এইসব স্টেরিওটাইপ ভাঙতে!

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

জন্মেছি এইসব স্টেরিওটাইপ ভাঙতে!

Manual2 Ad Code

ইশরাত জাহান উর্মী |

আমার বস বলতেন, “আপনি যদি শুধু ফেসবুকে একটু কম এক্সপোজ করতেন, তাইলে অনেকদূর যেতে পারতেন। এভাবে নাচগান এবং মুখের উপর কথা বলা সাংবাদিককে লোকে সিরিয়াসলি নেয় না”

আমি সুখী সন্তুষ্টভাবে আমার নাচগান মুখের উপর কথা বলার স্বাধীনতাকে বেছে নিয়েছি। আমি হাসি, নাচি, স্যাভেজ এর মতো কথাবার্তা বলি, সাজি- তাতে আমার ক্যারিয়ার যতটুকু হয়েছে, হয়েছে।

Manual8 Ad Code

আমি মাসে একটা বই পড়ার চেষ্টা করি, প্রচুর মুভি দেখি, চিত্রকলা দেখি, মেডিটেশন করার চেষ্টা করি, আমার আঙুল পাঁচটাই, আমার সফল অনেকানেক কলিগদের মতো একটা আঙুল সারাক্ষণ মানুষের পেছনে দিয়ে রাখি না,ফলে একটা আঙুল ডিসঅ্যাপেয়ার না,মানুষের সাথে মজা করার নামে বুলি করি না- হয়তো তাই ছদ্ম ভাব মাইরা গালে হাত দিয়ে রাজনীতির টক শো করতে পারি না, কিন্তু আমার যা প্রিয় ইস্যু তা নিয়ে কাজ করতে পারি। আমি ওই পেছনে আঙুল দেয়া সাংবাদিকদের চেয়ে রাজনীতি সমাজনীতি কম জানি বা কম বুঝি তা না, কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষ উপরন্তু নারী এদেশ নিতে পারে না।

Manual3 Ad Code

প্রিয় বিউটি পাল, আপনাকে বিনত অভিবাদন। এরপর সুন্দর করে নেচে একটা ভিডিও দেবেন। নাচ না পারলে ঢাকায় আসেন, আমরা নাচের দল খুলবো৷ নাচের মতো হিলিং আর হয় না।

Manual1 Ad Code

আমরা জন্মেছি “শিক্ষকসুলভ” “সাংবাদিকসুলভ” “আইনজীবীসুলভ” এইসব স্টেরিওটাইপ ভাঙতে।

এ সংক্রান্ত আরও সংবাদ