বাংলাদেশ জার্নালে যোগ দিলেন বিপুল হাসান

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

বাংলাদেশ জার্নালে যোগ দিলেন বিপুল হাসান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ জুন ২০২১ : প্রথিতযশা সাংবাদিক শাহজাহান সরদার সম্পাদিত জাতীয় দৈনিক বাংলাদেশ জার্নাল- এর অনলাইন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন বিপুল হাসান। প্রতিষ্ঠানটির শুরুতেও তিনি কাজ করেছেন।বৃহস্পতিবার (৩ জুন ২০২১) বাংলাদেশ জার্নাল-এ যোগ দেয়ার আগে তিনি বাংলানিউজ২৪ ডটকম, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবজমিন, পূর্ব-পশ্চিম ডট নিউজ, আনন্দ আলো, অন্যদিনসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।

১৯৭৩ সালে নেত্রকোণা শহরে জন্মগ্রহণকারী বিপুল হাসান মরহুম হাজী মোফাজ্জল হোসেন ও মেহেরুনন্নেছা হোসেনের চার সন্তানের মধ্যে তৃতীয়।

Manual5 Ad Code

বিপুল হাসান ঢাকার গুলশান মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও বিকম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন।

সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন সাবেক নাট্যকর্মী বিপুল হাসান। একসময় ঢাকা পদাতিকের সঙ্গে কাজ করেছেন তিনি। তার লেখা একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের ৩০টি গানের অনুবাদ গ্রন্থ ‘নির্বাচিত বব ডিলান’ ও ‘ভয়াল ১৩’ নামে ১৩টি বিশ্বখ্যাত হরর (ভৌতিক) গল্পের অনুবাদ সংকলন প্রকাশ করেছেন তিনি।

Manual1 Ad Code

প্রথিতযশা সাংবাদিক শাহজাহান সরদার সম্পাদিত জাতীয় দৈনিক বাংলাদেশ জার্নাল- এর নবনিযুক্ত অনলাইন ইনচার্জ বিপুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ