শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহিরুল ইসলাম আহমদ নিহত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহিরুল ইসলাম আহমদ নিহত

Manual8 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ মার্চ ২০২২ : শ্রীমঙ্গলে প্রাইভেটকার – ট্রাক মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম আহমদ নিহত হয়েছেন।

Manual2 Ad Code

শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী জহিরুল ইসলাম আহমদ (২৮) মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। পিতার নাম এনামুল হক। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার এতথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় তাঁর সঙ্গে কার চালক মাসুদ রানা গুরুতর আহত হন ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাকে মৃত ঘোষণা করেন।
আহত মাসুদ রানার অবস্থা অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ