বুড়িগঙ্গা নদীর বুকে এক সময়ের পণ্যবাহী নৌকা’

প্রকাশিত: ৫:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২২

বুড়িগঙ্গা নদীর বুকে এক সময়ের পণ্যবাহী নৌকা’

Manual6 Ad Code

এম কায়সার হোসাইন |

১৮০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আবাসিক প্রতিনিধি জন টেইলর বুড়িগঙ্গা নদীর রূপ দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে, তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। মূলত বুড়িগঙ্গার উন্নয়ণ ঘটে মোগল সুবেদারদের হাত ধরেই। এই জনপদকে আরেকটু রাঙিয়ে দিতে নদীর সৌন্দর্য বর্ধনের কাজ করেছিলেন বাংলার সুবেদার মুকাররাম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অতুশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতিরাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদী বুকে অসংখ্য জ্বলতো ফানুস বাতি। বুড়িগঙ্গা তীরে তৈরি হতো এক অপরূপ সৌন্দর্য। আর নৌকা ছাড়া কি নদীর সৌন্দর্য ঠিক-ঠাক প্রকাশ পায়? সেই আঠারো শতকের আগে থেকেই ঢাকার বুকে নেমেছিল বাণিজ্যিক নৌকা।

এ সংক্রান্ত আরও সংবাদ