আপনাদের সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি!

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

আপনাদের সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি!

Manual8 Ad Code

আরিফা জেসমিন কণিকা |

দম্পত্য জীবনে সুখী এক ভদ্রলোক কে জিজ্ঞেস করা হল~

-আচ্ছা, আপনাদের সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, একটু বলবেন ?

Manual1 Ad Code

উত্তরে ভদ্রলোক বললেন,
– সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না।

– আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?

– যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী । আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাইনা।

– আমি আপনার কথা সঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।

Manual5 Ad Code

-ছোট -খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, সুপার মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।

” তাহলে সংসারে আপনার ভূমিকা টা আসলে কি?!!! ” ?

Manual5 Ad Code

– আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন,পুতিন আক্রমণ অব্যাহত রাখবে কিনা বা আমেরিকার ইরানকে আক্রমন করা উচিত কিনা, তেলেঙ্গানা নামে আলাদা রাজ্য সৃষ্টি হওয়া উচিত কিনা, ভারতে বিজেপি শাসন কতটুকু ফলপ্রসু হবে, ব্রাজিল ফুটবল দলের কোচ কাকে বানানো উচিত, বাংলাদেশ ক্রিকেট দলে কোন কোন প্লেয়ারকে রাখা উচিত ইত্যাদি, ইত্যাদি।

Manual8 Ad Code

এবং আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায়না। ??

সংগৃহীত

এ সংক্রান্ত আরও সংবাদ