শ্রীমঙ্গলে ‘স্বপ্ন’ সুপার শপে চুরির ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

শ্রীমঙ্গলে ‘স্বপ্ন’ সুপার শপে চুরির ঘটনায় গ্রেফতার ৪

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩১ অক্টোবর ২০২২ : সুপার শপ ‘স্বপ্ন’ শ্রীমঙ্গল শাখায় চুরির ঘটনায় জড়িত ০৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৩১ অক্টোবর ২০২২) শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালিয়ে সন্দেহভাজন মোঃ রাজন মিয়া (২২), গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১), মোঃ শরীফ হোসেন (২২) ও রবিউল ইসলাম (২৮)কে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এদের কাছ থেকে চুরি হওয়া নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ