বিএনপি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে : কেন্দ্রীয় ১৪ দলের সভায় আমু

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

বিএনপি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে : কেন্দ্রীয় ১৪ দলের সভায় আমু

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২) সকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর নিউ ইস্কাটনস্থ নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা।
আমির হোসেন আমু বলেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও কোন ধরনের নাশকতা মেনে নেয়া হবে না। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে গণতন্ত্র এবং ভোটের দাবির পেছনে বিএনপির মূল লক্ষ্য সংবিধান পরিবর্তন করা। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নষ্ঠ করার জন্যই তারা দেশে অরাজকতা তৈরীর প্রস্তুতি নিচ্ছে ।
তিনি বলেন, দেশের সাংবিধানিক শুন্যতা এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার জন্যই বিএনপি রাজপথে নৃশংসতার পথ বেছে নিয়েছে ।
কেন্দ্রীয় ১৪ দল আওয়ামী লীগের সাথে জোট বেঁধেই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত অপশক্তির বিরুদ্ধে লড়বে বলেও জানান আমু।
বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পেশাজীবি সংগঠন গুলোর সাথে বৈঠক করারর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৪দল ভিত্তিক দলগুলো সরব হবে দেশ ব্যপী।
জোট সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ