২৫ অক্টোবর অারপি নিউজের এগার বছর পূর্তি

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

২৫ অক্টোবর অারপি নিউজের এগার বছর পূর্তি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ অক্টোবর ২০২৩ : অাগামী ২৫ অক্টোবর মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণের নিরন্তর সহযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত অারপি নিউজের এগার বছর পূর্তি উদযাপিত হবে।

Manual7 Ad Code

“এলাকায় এলাকায় মজবুত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। যদি রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করার ব্যবস্থা না থাকে, তাহলে এটা একটা কথার কথা থেকে যাবে। সংবাদপত্র ছাড়া এ শিক্ষার ব্যবস্থা কে করবে।”- মহান দার্শনিক ও রুশ বিপ্লবের মহানায়ক কমরেড ভি অাই লেনিনের উক্তিকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে অাগামী ২৫ অক্টোবর ২০২৩ বুধবার বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে ‘জনপ্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা ও গবেষণামূলক বর্ষপূর্তির প্রিন্ট সংস্করণ বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে বিজয়ের মাস ডিসেম্বরে। পরামর্শ, লেখা ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা কামনা করা হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে। এছাড়াও ভার্চুয়ালী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সকল অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ