শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৩ : আজ শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী।

শহীদ রাসেল অাহমেদ খান স্মরণে “যুব অধিকারে ঐক্যবদ্ধ হও। সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাত রুখো।” -এই শ্লোগান নিয়ে কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকাল ৪টায় ঢাকায় শাহবাগ চত্বরে যুব সমাবেশ করেছে বাংলাদেশ যুবমৈত্রী।

জনগণ নয়, বিএনপি—জামাতের ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা: মেনন

“জনগণ নয়, বিএনপি—জামাতের একমাত্র ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।”—মন্তব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের।

Manual4 Ad Code

শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকাল ৩টায় শাহবাগের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এমন মন্তব্য করে বর্ষীয়ান এই বামপন্থী নেতা বলেন, “যে মোসাদ প্যালেস্টাইনে মুসলমানদের হত্যা করেছে তার পরামর্শ এখন তারেক রহমান—নূরুগংদের সম্বল। সেই পরামর্শেই তারা আটাশে অক্টোবর থেকে সরকার পতনের এক দফা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায়।” ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি—জামাতের গুলিতে নিহত শহীদ রাসেল আহম্মেদ খান স্মরণে সমাবেশের আয়োজক ছিল বাংলাদেশ যুবমৈত্রী।

যুবমৈত্রী’র সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে বিকাল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে রাশেদ খান মেনন আরো বলেন,“ আটাশে অক্টোবরের বদলা নিতেই তারা(বিএনপি—জামাত দক্ষিপন্থী অপশক্তি) এই দিনকে বেছে নিয়েছে। কিন্তু শহীদ রাসেলরা যেমন বুকে গুলি নিয়ে বিএনপি—জামাত জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, দেশবাসীও সেই প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের আন্দোলনের বেলুন ইতিমধ্যেই চুপসে গেছে। তাদের আন্দোলনের শেষ যাত্রা অস্তযাত্রায় রূপ নেবে।”
২৮ অক্টোবরের সেই দিনের স্মৃতি স্মরণ করে মেনন বলেন, “জামাতের মুহুর্মুহু গুলির সামনে লগি বৈঠা নিয়ে ১৪ দলের নেতা কর্মীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা’ই বিএনপি—জামাত জোটের পতনকে ত্বরান্বিত করেছিল। সেই ব্যথা তারা আজো ভুলতে পারে নাই। বিএনপির সাথে তাই এবারো জামাতও মাঠে নেমেছে। বসে নেই হেফাজতিরাও।”
তিনি বলেন, “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে রেজিম চেঞ্জ—এর লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সকল দক্ষিণপন্থী শক্তিকে এক করেছে। কিন্তু তা কোনো ফল দেবে না। সাংবিধানিক ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে নিশ্চিত করবে।”
মেনন বলেন, “তরুণ যুবরা এখন জনসংখ্যার মূল অংশ। কিন্তু কর্মসংস্থানের অভাব বেকারত্ব মাদকাসক্তির বিস্তারের সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে আমরা কাজে লাগাতে পারছি না। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ করতে হলে যুব মনের হতাশা দূর করে তাদের কাজে লাগাতে হবে।”
বাংলাদেশ যুবমৈত্রী’র সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন,“মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সাম্প্রদায়িক হস্তক্ষেপ ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে এদেশের যুব সমাজকে আরো বেশি সাহসী হতে হবে।”

বক্তব্য রাখেন যুবমৈত্রী’র ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সহ—সভাপতি কায়সার আলম, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সহ—সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ইয়াদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন। বাংলাদেশ ছাত্রমৈত্রী’র সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

Manual3 Ad Code

শহীদ রাসেল দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করেছে। অদ্য ২৮ অক্টোবর ২০২১ সকাল ১১টায় পার্টির ঢাকা মহানগর কর্তৃক অায়োজিত এ সভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত হন বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খান।

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী স্মরণসভার আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবে ঢাকায় সকালে পার্টির অফিস চত্বরে শহীদ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ
বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ