জাতীয় প্রেসক্লাবের সদস্য গৌতম বোস আর নেই

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

জাতীয় প্রেসক্লাবের সদস্য গৌতম বোস আর নেই

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৩ : দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র আর্টিষ্ট ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য গৌতম বোস আর নেই।

তিনি গতকাল রবিবার (২৪ ডিসেম্বর ২০২৩) রাত ১টায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। গৌতম বোস দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তাঁর বড় ভাই সাধন বোস ঢাকায় ফিরলে রাজারবাগ ছোট কালিবাড়ী মন্দিরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Manual5 Ad Code

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গৌতম বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ গৌতম বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual6 Ad Code