শুরু হয়েছে ২ দিনব্যাপী গ্র্যাজুয়েটদের জবফেস্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

শুরু হয়েছে ২ দিনব্যাপী গ্র্যাজুয়েটদের জবফেস্ট

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ৩১ জানুয়ারি ২০২৪ : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে দুই দিনব্যাপী গ্র্যাজুয়েটদের জবফেস্ট শুরু হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারি ২০২৪) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ চাকরিমেলার উদ্বোধন করেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

এসময় তিনি বলেন, আশা করি কোম্পানিগুলো এ মেলা থেকে তাদের চাহিদামত গ্রাজুয়েট পাবেন। সিলেট বিভাগের প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।
শাবি’র গ্রাজুয়েটরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দক্ষ ও যোগ্য। এবারও যারা নিয়োগ পাবে, সুনাম ধরে রাখবে।

এসময় আয়োজকদেরকে ধন্যবাদ জনান কোষাধ্যক্ষ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম, গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, লাইফ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল হাকিম প্রমুখ।

এবারের গ্র্যাজুয়েটদের জবফেস্ট (চাকুরি মেলায়) দেশের স্বনামধন্য ৩৫টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টিরও বেশি চাকরি নিয়ে অংশ নেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা গ্রুপ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, হামিম গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, কাজী অ্যান্ড কাজী টি, আইডিপি এডুকেশন, প্রিমিয়াম ফিশ অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টাফ এশিয়া, আর এফ এল গ্রুপ, আড়ং, প্রাণ গ্রুপ, বি এস আর এম, শেভরন পারফেট্টি ভ্যান মেলেসহ বিভিন্ন জাতীয় এবং বহুজাতিক কোম্পানি।

এবারের জব ফেস্টে ব্রোঞ্জ স্পনসর হিসেবে আছে ‘লাইটক্যাস্টেল পার্টনারস’। স্ন্যাকস পার্টনার হিসেবে প্রাণ, বেভারেজ পার্টনার হিসেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রিক্রুটমেন্ট পার্টনার হিসেবে বিডিজবস ডট কম, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ওয়াদওয়ানি ফাউন্ডেশন ও ব্রিলিয়ান্ট ব্রেইনস ভ্যালি, ব্রডকাস্ট পার্টনার সময় নিউজ টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ ও বিজনেস স্ট্যান্ডার্ড।

এছাড়াও ক্যাম্পাস পার্টনার হিসেবে আছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটির আইবিএ বিজনেস ক্লাব-সিলেট, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটি, নর্থইস্ট ইউনিভার্সিটির বাংলাদেশের এনইইউবি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এবং লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটি।

Manual8 Ad Code

আয়োজক কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও দুইদিনব্যাপী জবফেস্টের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব।

আজ ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় জবফেস্ট শুরু হবে।

Manual6 Ad Code

প্রথম দিন (৩১ জানুয়ারি) চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিগুলো জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেবে। পরদিন ১ফেব্রুয়ারি পদ শূন্যতার ভিত্তিতে সিভি জমা নিয়ে বিভিন্ন কোম্পানি নির্বাচিতদের সাক্ষাত নেবে।

Manual7 Ad Code

এছাড়া টেন্টে বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্র্যাজুয়েটরা। এতে বৃহত্তর সিলেটের স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা পছন্দের কোম্পানিগুলোতে একাধিক পোস্টের জন্য সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এই চাকরি মেলায় সিলেটের সব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন, এমনকি বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ