আগামী ৯ মার্চ শ্রীমঙ্গলে গণিত উৎসব

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪

আগামী ৯ মার্চ শ্রীমঙ্গলে গণিত উৎসব

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ মার্চ ২০২৪ : আগামী ৯ মার্চ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত উৎসব- ২০২৪।

Manual5 Ad Code

প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এবং চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজক।

Manual7 Ad Code

উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানান, এই উৎসবে মৌলভীবাজার জেলার সব উপজেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

তিনি জানান, চারটি বিভাগে প্রতিযোগিতা সম্পন্ন হবে:
১. প্রাথমিক বিভাগ- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. নিম্ন মাধ্যমিক বিভাগ- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।
৩. মাধ্যমিক বিভাগ- নবম ও দশম শ্রেণি।
৪. উচ্চ মাধ্যমিক বিভাগ- একাদশ ও দ্বাদশ শ্রেণি।

আগ্রহী শিক্ষার্থীদের আগামি ৪ মার্চ রাত ১২টার মধ্যে একটি নির্ধারিত গুগল ফরমে আবেদন করতে হবে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে গিয়ে নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

https://www.facebook.com/share/ZY5XjNiLs8TabUyT/?mibextid=oFDknk