শ্রীমঙ্গলে গণিত উৎসব কাল

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

শ্রীমঙ্গলে গণিত উৎসব কাল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ মার্চ ২০২৪ : আগামীকাল ৯ মার্চ শনিবার শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত উৎসব- ২০২৪।

Manual5 Ad Code

প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

Manual1 Ad Code

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এবং চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির, বাতিঘর-এর প্রকাশক, বাংলা একাডেমীর লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজক।
উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানান, এই উৎসবে মৌলভীবাজার জেলার সব উপজেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

তিনি জানান, চারটি বিভাগে প্রতিযোগিতা সম্পন্ন হবে:
১. প্রাথমিক বিভাগ- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. নিম্ন মাধ্যমিক বিভাগ- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।
৩. মাধ্যমিক বিভাগ- নবম ও দশম শ্রেণি।
৪. উচ্চ মাধ্যমিক বিভাগ- একাদশ ও দ্বাদশ শ্রেণি।

Manual5 Ad Code