কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র তাহসিন বাহার সূচনা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র তাহসিন বাহার সূচনা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ০৯ মার্চ ২০২৪ : কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা।

শনিবার (৯ মার্চ ২০২৪) সন্ধ্যা সোয়া ৭টায় ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

নগরের কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে ঘোষিত ফলাফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫ কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

এ নির্বাচনে বৈধ ভোট পড়েছে ৯৪ হাজার ১১৫ ভোট। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

Manual2 Ad Code

ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

এর আগে শনিবার সকাল থেকেই ইভিএমে ২৭টি ওয়ার্ডের ১০৫ ভোটকেন্দ্রের ৬৪০ ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

Manual3 Ad Code

২০২২ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ২০১৭ সালের নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Manual3 Ad Code

২০২২ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ