নতুন উচ্চফলনশীল জাতের আলু চাষের আহ্বান কৃষিমন্ত্রীর

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

নতুন উচ্চফলনশীল জাতের আলু চাষের আহ্বান কৃষিমন্ত্রীর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ মার্চ ২০২৪ : আলুর উৎপাদন বাড়াতে নতুন উচ্চফলনশীল জাতের আলুর চাষ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

তিনি আজ রোববার (১৭ মার্চ ২০২৪) বিকালে জেলার শ্রীমঙ্গল উপজেলার পারেরটং গ্রামে বিএডিসি আলু ১ বা সানশাইন জাতের আলুর মাঠ পরিদর্শন ও চাষীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান।

ড. আব্দুস শহীদ বলেন, আমাদের দেশে চাষাবাদে থাকা বর্তমান জাতগুলো অনেক পুরনো হয়ে গেছে এবং ফলনও কম। তাছাড়া বর্তমানে সরিষা, ভুট্টা ও বোরো আবাদ বৃদ্ধির কারণে আলুর আবাদ কম হচ্ছে। এর ফলে বর্তমানে আলুতে কিছুটা ঘাটতি হচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, নতুন উচ্চ ফলনশীল জাতগুলো দিয়ে কমফলনশীল জাতগুলো রিপ্লেস করতে পারলে কম জমিতেও আমাদের প্রয়োজনীয় আলু উৎপাদন করা যাবে এবং রপ্তানি করাও সম্ভব হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল। বাংলাদেশে ৪ দশমিক ৫৬ লক্ষ হেক্টর জমিতে মোট ১ কোটি ৪ লক্ষ টন আলু উৎপাদিত হয়, ফলন গড়ে হেক্টরপ্রতি প্রায় ২৩ টন।

অনুষ্ঠানে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না এবং উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব বক্তব্য দেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code