বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হলেন ডা: রাধাকান্ত দাশ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হলেন ডা: রাধাকান্ত দাশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ এপ্রিল ২০২৪ : বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরির অগ্রবর্তী সদস্য হলেন বিশিষ্ট সমাজসেবক, বলাকা ঔষধালয়ের স্বত্বাধিকারী ও দৈনিক ‘ডেসটিনি’ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডা: রাধাকান্ত দাশ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. রবিউল আলম।
ছবি তুলেছেন ভ্রাম্যমাণ লাইব্রেরি’র গাড়ি চালক মো. শামিম আহমেদ ডালিম।

Manual1 Ad Code

সকলকে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হওয়ার আহবান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে তার। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন, চিন্তাশীল ও সৃজনশীল মূল্যবোধসম্পন্ন, শক্তিশালী মানুষ তৈরির লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৫ বছর থেকে কাজ করছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোর পঠন-পাঠন এই কাজের অন্তর্ভুক্ত।
বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ- জ্ঞান ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। এক কথায়, যাঁরা সংস্কৃতিবান, কার্যকর, ঋদ্ধ মানুষ- যাঁরা অনুসন্ধিৎসু, সৌন্দর্যপ্রবণ, সত্যান্বেষী; যাঁরা জ্ঞানার্থ, সক্রিয়, সৃজনশীল ও মানবকল্যাণে সংশপ্তক ‘বিশ্বসাহিত্য কেন্দ্র; তাঁদের পদপাতে, মানসবাণিজ্যে, বন্ধুতায়, উষ্ণতায় সচকিত একটি অঙ্গন।
মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্নবিষয়ক জ্ঞান ও রুচিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তাচেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য। আর তাই এর সদস্য সংগ্রহ অভিযান উৎসবমূখর হোক, সেই প্রত্যাশা করছি।
শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচিতে জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণে আলোকিত মানুষ’ গড়ার আন্দোলন তরান্বিত হোক।”

সকলকে সদস্য হওয়ার আহবান জানিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সারাদেশজুড়ে জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো নিরন্তরভাবে সহজলভ্য করার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচি’ চালু রয়েছে।

Manual7 Ad Code

Manual8 Ad Code

ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ীটি শ্রীমঙ্গলে প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও সদস্যদের জন্য বিভিন্ন স্পটে উন্মুক্ত থাকবে। স্পটগুলো হচ্ছে: দ্বারিকাপাল মহিলা কলেজ, শ্রীমঙ্গল সরকারী কলেজ, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল পৌরসভার সামনে, উপজেলা পরিষদ চত্বর ও শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণ।
লাইব্রেরিতে থাকছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, অনুবাদ, সাইন্স ফিকশন, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই।

 

Manual7 Ad Code