বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মতিউর রহমান জহুরের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মতিউর রহমান জহুরের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ২৭ এপ্রিল ২০২৪ : বনফুল নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুলের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শ্রীমঙ্গল গুহ রোডের বাসিন্দা কাজী মতিউর রহমান জহুরের ৩য় মৃত্যুবার্ষিকী আজ।

Manual8 Ad Code

বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মতিউর রহমান জহুর ৬৭ বয়সে ২০২১ সালের ২৭ এপ্রিল (মঙ্গলবার) রাত ১.৩০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার লাইফ লাইন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

অমায়িক, স্বজ্জন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সর্বশেষ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর ৩য় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual2 Ad Code