মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি জোর দখলের অভিযোগ বাবুল দোষাদের

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি জোর দখলের অভিযোগ বাবুল দোষাদের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৮ এপ্রিল ২০২৪ : শ্রীমঙ্গলে মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও তার স্বামী বাদল দোষাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বাবুল দোষাদসহ ভুক্তভোগী দুই পরিবার।

Manual6 Ad Code

রোববার (২৮ এপ্রিল ২০২৪) বেলা সাড়ে ১২টার দিকে শহরের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল দোষাদ বলেন, ‘আমার বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ চৌধুরী ও তার স্ত্রী মিতালী দত্ত আমাদের জায়গার উপর বাউন্ডারি ওয়াল দিয়ে আমাদের জায়গা জবর দখল করেন। আমার পিতা হতে দান প্রাপ্ত উক্ত সম্পত্তি আমার কাকা শ্রীনাথ দোষাদ এবং বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ চৌধুরী ও উনার পরিবার উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আমার ভাই গোপাল দোষাদ, আমি বাবুল দোষাদ ও ছোট ভাই বকুল দোষাদ এর পারিবারিক সম্পত্তি ভোগ দখল করে আসছেন।’

Manual5 Ad Code

বাবুল দোষাদ লিখিত বক্তব্যে আরো বলেন, ‘আমরা উক্ত ভূমির জন্য বিভিন্নভাবে এলাকার মুরুব্বী এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গলের বিজ্ঞ শ্রদ্ধাভাজন মুরব্বিগন আমাদের বৈমাত্রেয় ভাই বাদল দোষাদ এবং মিতালী দত্তের নিকট আবেদন করলেও তিনি উনাদের অনুরোধ অগ্রাহ্য করেন। উক্ত সম্পদ দখল করে রাখেন এবং আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও কুলির গোষ্টি সম্বোধন করে গালিগালাজ করতে থাকেন। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দখলের হাত থেতে পারিবারিক সম্পদ উদ্ধার ও ভূমিদস্যুতার বিচারের দাবি জানান তিনি।’

Manual1 Ad Code

এদিকে একই সংবাদ সম্মেলনে অজয় দোষাদের পক্ষে তার স্ত্রী সঞ্চিতা দোষাদ লিখিত বক্তব্যে বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করা এবং মিথ্যা মামলায় পরিবারবর্গকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। গত ২০২২ সালের এপ্রিলের ৮ তারিখ জমি অংশ এবং আমার পিতার তৈরী বাসভবন আমার কাকার নিকট ফেরত চাইতে গেলে আমার জৈঠাত্ব ভাই বাদল দোষাদ ও তার স্ত্রী মিতালী দত্ত (মহিলা ভাইস চেয়ারম্যান) আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজসহ মিতালী দত্ত আমাদের পরিবারকে কুলির গোষ্ঠি বলে সম্বোধন করেন। এবং কুলির গোষ্টির সবাইকে জেলের ভাত খাওয়াবে বলেও হুমকি প্রদান করেন। এবং আমাদের নামে শ্রীমঙ্গল থানায় মিথ্যা মামলা দায়ের করেন।’

সঞ্চিতা দোষাদ লিখিত বক্তব্যে আরো বলেন, ‘আমার পরিবার ও আত্মীয়স্বজনগণকে মিতালী দত্ত (মহিলা ভাইস চেয়ারম্যান) উনার ক্ষমতা অপব্যবহার করে আমাদের বিভিন্ন মামলা এবং হুমকি ধামকি দিচ্ছেন। আমরা দীর্ঘদিন আমার কাকা শ্রীনাথ দোষাদ ও জেঠাতো ভাই বাদল দোষাদ ও মিতালী দত্তের নির্যাতনের স্বীকার। আমরা বাবাহারা এতিম সন্তান এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য শ্রীমঙ্গল প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট সহযোগিতা কামনা করছি।’ এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী গোপাল দোষাদ, বকুল দোষাদ, অজয় দোষাদ প্রমূখ।

Manual7 Ad Code

এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাদল দোষাদ চৌধুরীর স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত মুঠোফোনে বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। জায়গা দখল করা তো দূরের কথা, আমি আমাদের কাকার জায়গায় বসবাস করছি।’