কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ মে ২০২৪ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা এদেশের বাম আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা, মার্কসবাদী সাহিত্যিক ও তাত্বিক, প্রগতিশীল অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করে।

Manual1 Ad Code

আজ শনিবার (১১ মে ২০২৪) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে পলিটব্যুরো সভা অনুষ্ঠিত হয়।

কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরো সভায় শোক প্রস্তাবে বলা হয়, কমরেড রনো এদেশের বাম প্রগতিশীল রাজনীতিতে যে ত্যাগ আদর্শ ও নীতি—নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা নতুন প্রজন্মের প্রগতিশীল কর্মীদের জন্য অনুকরণীয় আদর্শ। ষাটের দশকে আইয়ূবের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সংগঠনে কমরেড রনোর ভূমিকা অসামান্য।

Manual3 Ad Code

পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও সামরিক—স্বৈরাচারী শাসনের বিরোধীতা এবং ধনতান্ত্রিক বুর্জোয়া শাসনের বিপরীতে একটি সাম্যমূখী সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের কমরেড রনোর রাজনৈতিক ভূমিকা দেশের জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে। এছাড়াও মার্কবাদী এই তাত্বিক বিজ্ঞান, রাজনীতি, সমাজ ও সাহিত্য বিষয়ক অসংখ্য গবেষণাও আমাদের রাজনীতির সৃষ্টিশীল বৈশিষ্টের অন্যতম পরিচায়ক। কমরেড রনো’র এই মহা প্রয়াণ দেশের বাম—কমিউনিস্ট আন্দোলনের অপূরণীয় ক্ষতি যা পূরণ হবার নয়।

Manual5 Ad Code

শোক প্রস্তাব আলোচনায় অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসন বাদশাসহ পলিটব্যুরোর সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান উপস্থিত ছিলেন। সভায় শুরুতে কমরেড রনোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ