এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন অর্পা ও অর্ণা

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪

এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন অর্পা ও অর্ণা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল, ১৪ মে ২০২৪ : জেলার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জমজ দুইবোন অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা।

দুইবোন বিজ্ঞান বিভাগের ছাত্রী। অর্পার প্রাপ্ত নম্বর-১১২৩ আর অর্ণার প্রাপ্ত নম্বর-১১১৪।

তারা পৌর শহরের আদালত রোডস্থ ওয়ালটন প্লাজার সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিনী সুম্মিতা ঘোষ দম্পতির সন্তান।

Manual6 Ad Code

অর্পা জানায়, ভবিষ্যতে সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক হতে চায়। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার স্বপ্ন দেখছে সে। তার স্বপ্ন বাস্তবায়নে সকলের আর্শিবাদ কামনা করেছে সে।

Manual1 Ad Code

অর্ণা জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে সে। স্বপ্ন পূরণে সকলের আর্শিবাদ কামনা করেছে অর্ণা।

জমজ দুই কন্যার বাবা অনুপ কুমার সাহা বলেন, আমি চাই আমার মেয়েরা মানুষের মতো মানুষ যেন হয়। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারে এটিই আমার প্রত্যাশা।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code