সংস্কৃতিখাতে এক শতাংশ বরাদ্দের প্রাসঙ্গিকতা নিয়ে গোলটেবিল বৈঠক ৩১ মে

প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪

সংস্কৃতিখাতে এক শতাংশ বরাদ্দের প্রাসঙ্গিকতা নিয়ে গোলটেবিল বৈঠক ৩১ মে

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ মে ২০২৪ : জাতীয় বাজেট: সংস্কৃতিখাতে এক শতাংশ বরাদ্দের প্রাসঙ্গিকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

Manual3 Ad Code

আগামী ৩১ মে ২০২৪, বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সকলকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।

Manual8 Ad Code

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগ ও প্রণোদনা একান্ত প্রয়োজন। সে কারণে জাতীয় বাজেটে সংস্কৃতিখাতে বরাদ্দের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত কয়েক বছর ধরে সংস্কৃতি কর্মীরা সংস্কৃতিখাতে জাতীয় বাজেটের অন্তত এক শতাংশ বরাদ্দের দাবি করে আসছে।

একটি মানবিক, বিজ্ঞানমনস্ক, কল্যাণমুখী, দেশাত্ববোধে উদ্বুদ্ধ ও প্রগতিশীল বিশ^ দৃষ্টিসম্পন্ন জাতি গঠনে নিয়ত ভূমিকা রাখে একটি দেশের সংস্কৃতি ও তার বিকাশমান ধারা। বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে সংস্কৃতিখাতে জাতীয় বাজেটের ন্যূনতম এক শতাংশ বরাদ্দের যৌক্তিক দাবি করে আসছে। কিন্তু তাদের সেই দাবি উপেক্ষিতই থেকে যাচ্ছে। যা আমাদের বাজেট ভাবনা এবং দর্শনের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই না।

আগামী ৩১ মে ২০২৪, বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে উদীচী আয়োজন করেছে ‘জাতীয় বাজেট: সংস্কৃতিখাতে এক শতাংশ বরাদ্দের প্রাসঙ্গিকতা’ নিয়ে এ আয়োজনে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।”

Manual5 Ad Code