গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সভা কাল

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সভা কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২২ মে ২০২৪ : কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ