জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তাকিম ও সম্পাদক রতন

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মোস্তাকিম ও সম্পাদক রতন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | জয়পুরহাট, ২৫ মে ২০২৪ : জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দেশকালের প্রতিনিধি রতন কুমার খাঁ নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

প্রেসক্লাব ভবনে শুক্রবার (২৪ মে ২০২৪) অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৭ জন ভোটারের মধ্যে ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Manual1 Ad Code

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে বাসসের জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের প্রতিনিধি মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে ডেইলি বাংলাদেশ পোস্টের প্রতিনিধি আবু মুসা, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক গণকন্ঠের প্রতিনিধি মাহমুদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

সদস্য পদে নির্বাচিতরা হলেন, তপন কুমার খাঁ, মাজেদ রহমান, মোয়াজ্জেম হোসেন, ওম প্রকাশ আগরওয়ালা ও শাহজাহান সিরাজ মিঠু।
হন।

এই নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এড. নন্দকিশোর আগরওয়ালা, আলমগীর চৌধুরী ও নজরুল ইসলাম।