ডিআরইউ তিন দশকে পদার্পণ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৪

ডিআরইউ তিন দশকে পদার্পণ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ মে ২০২৪ : তিন দশকে পদার্পণ করেছে রাজধানীতে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের বৃহত্তর সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Manual8 Ad Code

রাজধানী ঢাকায় গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ’র জন্ম। ‘লড়াই-ঐক্য-ভাতৃত্বের বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সাড়ে ১১টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন, ১২টায় বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে সাড়ে ১২টায় কেক কাটা। এরপরই সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ডিআরইউর বর্তমান, সাবেক নেতারাসহ বিশিষ্টজন উপস্থিত থাকবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাজে সেজেছে ডিআরইউ প্রাঙ্গণ।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের তিন দশকে পদার্পণে সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘গঠনতন্ত্র ও সাধারণ সদস্যদের সেন্টিমেন্টকে ধারণ করে সবসময় এগিয়ে চলে ডিআরইউ। লড়াই, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনেই ডিআরইউ’র পথচলা। সুখে-দুঃখে ডিআরইউ সব সময় সদস্যদের পাশে রয়েছে এবং আগামীর পথ চলায় আপনাদের পাশে চাই।’
ডিআরইউ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্টজনদের গবেষণাধর্মী লেখা নিয়ে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকে রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আসছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) তিন দশকে পদার্পণ উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজ এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ডিআরইউ’র তিন দশকে পদার্পণ উপলক্ষে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ