শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উপজেলা নির্বাচন কাল

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উপজেলা নির্বাচন কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ মে ২০২৪ : আগামীকাল বুধবার ২৯ মে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ২৮ মে দুপুর থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

Manual1 Ad Code

এদিকে নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোসা. শাহীনা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ মে (বুধবার) কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সকল নির্বাচনি এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব বলেন, আজ দুপুর থেকে উপজেলার কেন্দ্রগুলোতে নির্বাচনী মালামাল পৌছে দেয়া হয়েছে। নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ ম্যাজিস্ট্রেট মাঠে তৎপর থাকবে।

Manual5 Ad Code