শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন: ভানু লাল রায় চেয়ারম্যান, রাজু দেব রিটন ও হাজেরা খাতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন: ভানু লাল রায় চেয়ারম্যান, রাজু দেব রিটন ও হাজেরা খাতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Manual3 Ad Code
বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ মে ২০২৪ : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান পদে রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু তালেব বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে বুধবার (২৯ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
ভোট শান্তিপূর্ণ, শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রশাসন দিনভর তৎপর ছিলো। ভোট চলাকালে ৩টি কেন্দ্রে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়।
নিম্নে ফলাফল দেওয়া হলো:
ভানুলাল রায় মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১০৩৪। ভানু লাল রায় ৫ হাজার ৭৯৩ ভোটে বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের জননন্দিত উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেবের কনিষ্ঠ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।  তিনি ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেনের সহধর্মিণী হাজেরা খাতুন ৫০৭৩৩ ভোট  নির্বাচিত হয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪,৫০১ ও কবিতা দাশ পেয়েছেন ২৪,১৮৮ ভোট।
উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন। নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা ও অভিনন্দন
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ