মন্ত্রীকন্যা উম্মে ফারজানা ডায়না উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত 

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৪

মন্ত্রীকন্যা উম্মে ফারজানা ডায়না উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত 

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ জুলাই ২০২৪ : উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

তিনি মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মহোদয়ের জ্যৈষ্ঠ কন্যা।

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে ফারজানা ডায়না সকলের সহযোগিতা কামনা করেছেন।

Manual3 Ad Code

মন্ত্রীকন্যা উম্মে ফারজানা ডায়না শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে তার সুযোগ্য নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে ও প্রাতিষ্ঠানিক স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ