সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৪

সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জুলাই ২০২৪ : সিলেট বিভাগ বাদে গত ৩০ জুন থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত ছিল। আজ মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) থেকে সিলেটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

Manual2 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডের চার জেলার ৩০৯টি প্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ। এছাড়া সিলেট নগর ও শহরের ২৮টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে সমাবেশ ও মিছিলসহ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিভাগের চার জেলায় ৮৭টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত চার বিষয়ের রুটিন

Manual3 Ad Code

স্থগিত চার বিষয়ের মধ্য ১৩ আগস্ট বাংলা প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ