ফের বন্ধ করা হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

ফের বন্ধ করা হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাঙ্গামাটি, ১৬ সেপ্টেম্বর ২০২৪ : কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৮টায় বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।দুপুর সাড়ে ১২টায় একথা নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

Manual8 Ad Code

এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মীন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

Manual5 Ad Code

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং ৫টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

Manual2 Ad Code

এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬টায় স্পীল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ