ড. ইউনূসের সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

ড. ইউনূসের সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৪ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার (গ্রেড-৬) আশরোফা ইমদাদ।

Manual1 Ad Code

রোববার (২২ সেপ্টেম্বর ২০২৪) তাকে প্রেষণে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরোফা ইমদাদ। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য।

Manual2 Ad Code