শ্রীমঙ্গলে শিশু অধিকার এবং সেবার সুযোগ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

শ্রীমঙ্গলে শিশু অধিকার এবং সেবার সুযোগ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৩ সেপ্টেম্বর ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি লঙ্ঘন মনিটরিং ও শিশু সুরক্ষা তথ্য উপস্থাপন এবং অধিকার নিয়ে সেবাপ্রাপ্তি সহজীকরণ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্কের সদস্যদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিটিএস শ্রীমঙ্গল প্রকল্পের কো-অর্ডিনেটর এবং অফিস ইনচার্জ পারভেজ কৈরী জানান, এই সংলাপের প্রধান উদ্দেশ্য ছিল উপজেলায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শিশুদের সমস্যাগুলো সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কাছে তুলে ধরা, যাতে সেবা প্রদানে আরও সচেতনতা ও মান উন্নয়ন নিশ্চিত করা যায়।

ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) শ্রীমঙ্গল প্রকল্প অফিসের উদ্যোগে আয়োজিত এই সংলাপে ভাড়াউড়া এবং ভুড়ভুড়িয়া চা বাগানের শিশুদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। সভার মূল লক্ষ্য ছিল শিশু ও যুবকদের সাথে উপজেলা ও জেলা পর্যায়ের সেবাদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা। এর পাশাপাশি শিশুদের সমস্যা সমাধানে বাজেট বরাদ্দ ও ফলোআপ কার্যক্রম জোরদার করা।

অনুষ্ঠানের শুরুতে বিটিএস শ্রীমঙ্গল প্রকল্পের কো-অর্ডিনেটর এবং অফিস ইনচার্জ পারভেজ কৈরী শিশু সুরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শ্রীমঙ্গল উপজেলার শিশু ও নারী অধিকার পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক বিষয়ে তার উপস্থাপনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা আক্তার।

Manual1 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা অলক বিহারী গুন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ ও সাংবাদিক এহছানুল হক এবং বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক।

Manual2 Ad Code

সভায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তর, লিগ্যাল এইড কমিটি এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়াও শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কার্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual2 Ad Code

উন্মুক্ত আলোচনায় শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করা হয়।

অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাব দেন। বিশেষ করে, শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত থানাকে অবহিত করার ব্যবস্থা চালু করা এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ভুড়ভুড়িয়া চা বাগানে ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঘটে যাওয়া একটি শিশু নির্যাতনের ঘটনা থানার শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা অলক বিহারী গুনকে জানানো হয়।

সভায় উপস্থিত কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অনুরোধ করেন, কারণ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও শিশু নির্যাতনের অভিযোগ ছিল।

সংলাপের মাধ্যমে শিশু সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়, যার মধ্যে দ্রুত রিপোর্টিং ব্যবস্থা চালু এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণ ছিল অন্যতম।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ