সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে চাঁদপুর প্রেসক্লাবে শোক সভা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে চাঁদপুর প্রেসক্লাবে শোক সভা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | চাঁদপুর, ৩০ সেপ্টেম্বর ২০২৪ : চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে চাঁদপুর প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ শোক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

চাঁদপুর দিগন্তের সম্পাদক অ্যাড.শাহজাহান মিয়ার সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী, শওকত আলী, রহিম বাদশা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সদস্য মুনির চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল, মো. নাসির উদ্দীন ও চাঁদপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ইব্রাহিম খলিল।

Manual4 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক মাওলানা আহমদ উল্লাহ। সভা শেষে সাংবাদিক রুহুল আমিন গাজীর রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন।

Manual1 Ad Code