ভাষা সংগ্রামী কমরেড মফিজ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

ভাষা সংগ্রামী কমরেড মফিজ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী কাল

Manual7 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ | কমলগঞ্জ, ০৯ অক্টোবর ২০২৪ : ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, লেখক-সাংবাদিক এবং শিক্ষাবিদ কমরেড মফিজ আলীর ১৬তম মৃত্যু বার্ষিকী কাল।

Manual7 Ad Code

দৈনিক ইত্তেফাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি নূরুল মোহাইমীন মিল্টনের পিতা তিনি।

তাঁর মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০ অক্টোবর সকাল ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

মফিজ আলী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

Manual6 Ad Code

তিনি ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাম রাজনৈতিক নেতা, বালিশিরাসহ বিভিন্ন কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন।

Manual2 Ad Code

একাধারে লেখক-সাংবাদিক ও শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। ১৯৫৪, ১৯৬০, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৯ ও ১৯৭২ সালে রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় তিনি দীর্ঘ ৬ বছর রাজবন্দী হিসাবে কারাবরন করেন।

কমলগঞ্জ থানার ধূপাটিলা গ্রামের একটি সম্রান্ত পরিবারে ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মফিজ আলীর জন্ম। ২০০৮ সনের ৩০শে আগষ্ট কুলাউড়ার একটি কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে দুর্ঘটনা কবলিত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ১০ অক্টোবর ভোর রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ