চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ১৮ নভেম্বর ২০২৪ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি- এই চারটি বিভাগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। অবশ্য এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৯৬৫ সালে।

Manual2 Ad Code

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে পাহাড়ি ও সমতল ভূমি মিলিয়ে ১৭৫৩.৮৮ একর ভূমিতে এর অবস্থান। শুরুর সময় সাতজন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী ছিলেন আয়তনে সবচেয়ে বড় এই বিদ্যাপীঠের। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন প্রফেসর ড. আজিজুল রহমান মল্লিক।

দিনটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আলোচনাসভা হবে।

Manual5 Ad Code

এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব।

Manual3 Ad Code

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও সাতটি ইনস্টিটিউটে রয়েছে প্রায় ২৮ হাজারের মতো শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের (৮টি ছেলেদের ও ৪ মেয়েদের) জন্য রয়েছে সর্বমোট ১২টি আবাসিক হল। এছাড়াও নগরের বাদশা মিয়া রোডে রয়েছে চারুকলা ইনস্টিটিউটের জন্য একটি হোস্টেল। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

Manual4 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ