শ্লীল বা অশ্লীল নয়, প্রশ্নটা অধিকারের!

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

শ্লীল বা অশ্লীল নয়, প্রশ্নটা অধিকারের!

Manual3 Ad Code

জয়িতা সরকার |

‘তিরিশে নাকি কমতে থাকে ভালোবাসার শীত, আমার দেখি তিরিশোর্ধ শরীর বিপরীত।’ –তসলিমা নাসরিন

লাইন গুলো পড়ে চমকে উঠেছিলাম।

ভাবলাম এমন লিখতে পারব কখনো?

এইখানেই আমার সংস্কার আমায় বাধা দিলো।

Manual1 Ad Code

যে সংস্কার আজীবন শেখায় মেয়েদের এটা করতে নেই, ওরকম ভাবতে নেই, তাহলে???

Manual8 Ad Code

আমি নিশ্চিত কোনো পুরুষ এমন লিখলে সরাসরি তেমন আঙুল ওঠেনা

এমনকি ঘোষ, বোস, দেবসেন কি চাটুজ্জে হলেও তাকে এত সহজেই তসলিমান্তকরন করতে পারতাম না আমরা।

ভালো না মন্দ বা শ্লীল বা অশ্লীল নয়; আমার প্রশ্নটা অধিকারের।

যেখানে পুরুষ লিখলে তা শিল্প সম্মত হয়, আর নারী লিখলে সেটি যেন তারই ব্যক্তিগত জীবনের বারমাস্যা।

লেখা নয় মশাই… আপনাদের কথাই মেনে নিলাম।

এঁকিয়ে বেঁকিয়ে না কি আঙুল তুলি আমরা মেয়েরাই…

ঘরেই হোক কিংবা বাইরের কাজের জায়গায় সুচতুর ভাবেই একটা শব্দের প্রয়োগ দেখেছি ‘মেয়েরাই মেয়েদের শত্রু’।

হাস্যকর হলেও বহু মেয়েকে এটা বিশ্বাস করতেও দেখেছি, এর ভিত্তি যদি কেউ জানান খুশিই হব।

Manual7 Ad Code

মতান্তর থেকে মনান্তর হতে পারে।
কিন্তু তাই বলে পারিবারিক জীবনই হোক কিংবা কর্মক্ষেত্র আমি কখনোই বিশ্বাসই করতে পারবো না অপর একটি মেয়ে আমার বিরুদ্ধে গোপনে অস্ত্র শানাচ্ছে শুধু সাময়িক মতান্তর হয়েছে বলে।

মানে বলতে চাইছি শত্রুতা যে কেউ করতে পারে, কিন্তু নারী বলেই অপর নারীর শত্রু ব্যাপারটার এমন সরলীকরণ হাস্যকর।

যাই হোক এটা প্রসঙ্গ নয়,
Eve Ensler এর এক বিতর্কিত নাটকের কথা জানি ‘ The Vagina Monologue’।

Manual8 Ad Code

বহু সমালোচনার ধাপ পেরিয়ে এটি আজো অনুষ্ঠিত হয় প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি থেকে 3০শে এপ্রিলের মধ্যে।

প্রতিবছর তাতে যুক্ত হয় আজকের সমস্যাগুলো। যেমন – ২০০৩ এ আফগানিস্তান পরিস্থিতি মাথায় রেখে অনুষ্ঠিত হয়েছিলো… ‘ under the Burkhas’।

২০০৪ সালে, The Vagina Monologues এর একটি সর্ব-ট্রান্সজেন্ডার পারফরম্যান্স প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। যা সমস্ত ট্রান্সজেন্ডারদের কষ্টগুলি প্রদর্শন করেছিল।

নাটকটি মারাঠি নাটক Yonichya Maneechya Gujagoshti তেও রূপায়িত হয়েছিল ২০০৯ সালে নারীবাদী লেখক-কর্মী বন্দনা খারের দ্বারা।

তাই পাঠকেরা পড়ার আগে নাই বা দেখলাম কলমটি লেখকের না লেখিকার।

পাঠ্য বিষয়টিই বিবেচিত হোক না।
তেমন করেই না হয় আরেকটু সাবালকত্বের দিকে এগিয়ে যাব আমরা।