প্রখ্যাত চা শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রখ্যাত চা শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৩ ডিসেম্বর ২০২৪ : প্রখ্যাত চা শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ।

প্রখ্যাত শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ প্লান্টেশন এগ্রিকালচারাল ফিশারিজ এন্ড ফুড ওয়ার্কার্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ ফান্ড পরিচালনা বোর্ডের সাবেক সদস্য, বাংলাদেশ বাগিচা শ্রমিক কর্মচারী ভবিষ্য তহবিল পরিচালনা বোর্ডের সাবেক সদস্য ছিলেন।

Manual6 Ad Code

তাঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

প্রখ্যাত শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরী স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual7 Ad Code

প্রখ্যাত শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরী স্মরণে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেছেন, সুদাম প্রসাদ কৈরী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শ্রমজীবী মানুষের জন্য সংগ্রাম করেছেন। তার সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল। তার সাথে প্রায়ই ভাল-মন্দ মত বিনিময় করতাম। তিনি একজন সাহসী লোক ছিলেন। তার কথা মানুষ অনেকদিন মনে রাখবে। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

প্রখ্যাত শ্রমিক নেতা সুদাম প্রসাদ কৈরীর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার ও কার্যকরী উপদেষ্টা রামভজন কৈরী, চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, রাজঘাট, কালীঘাট, ভূনবীর ও সাতগাও ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, সাতগাঁও, ইছামতি ও মাকড়িছড়া চা বাগানের ব্যবস্থাপক, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, টি কনসালটেন্ট ইয়াকুব আলী, চা শ্রমিক নেতা রাজেন্দ্র প্রসাদ বুনার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডমিনিক সরকার।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২.০৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ