গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা, ২৬ এপ্রিল, ২০২৫ : সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

আজ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।

বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সাতক্ষীরার সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহাবুদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

এ কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ৬৬ জন পেশাজীবী গাড়ির চালক অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় গাড়ি চালাতে হবে, যাত্রিদের প্রতি আন্তরিক থাকতে হবে, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code